শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২০-০৮-৩০
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : “করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন।” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের করোনামুক্ত ২০ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে এখন ঢাকায়। রবিবার (৩০ আগষ্ট )সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ব্রাহ্মণবাড়িয়া এবং আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ব্রাহ্মণবাড়িয়া এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় ওই পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়। করোনা মহামারিতে দ্বায়িত্ব পালনের সময় জেলা পুলিশের ৪২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে এই জন্যে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।ইতোমধ্যে পুলিশ সদস্যরা তাদের প্লাজমা প্রদান কার্যক্রম শুরু করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited